শিব তান্ডব স্তোত্রম্

।। শিব তান্ডব স্তোত্রম্ ।।


শিব তান্ডব স্তোত্রম্ ( সংস্কৃত- শিব তান্ডভ: স্তোত্রম্) উচ্চ সংস্কৃততে লেখা একটি স্তোত্র যেটি আমরা মহাকাব্য রামায়ণে দেখতে পাই। এই স্তোত্রটি রাবণ ব্যবহার করেছিলেন। রাক্ষসরাজ রাবণ ছিলেন একজন মহা শিবভক্ত। রামায়ণ অনুযায়ী, রামের বিরুদ্ধে যুদ্ধের পূর্বে শিবকে তুষ্ট করে অসীম শক্তি লাভের আশায় তিনি এই স্তোত্রের উচ্চারণ করেন।

স্তোত্রটি অতি গুরুগম্ভীর সংস্কৃতে বর্ণিত। এটি পঞ্চচামর ছন্দে লেখা এবং প্রত্যেক লাইনে 16 টি সিলেবল বা দলের ব্যবহার করা হয়েছে। মুক্তদল ও বদ্ধদলের উচ্চারণ অল্টার্নেটিভভাবে রয়েছে। এটি দেবাদিদেব শিবের সৌন্দর্য্য ও শক্তির বর্ণণা করে। শিব হলেন ধ্বংসের দেবতা এবং কীভাবে প্রলয়কালে শিব জীবন, মৃত্যু, কাল এবং মাত্রাকে ধ্বংস করবেন তাও এই স্তোত্রে বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 তে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি "বাহুবলী"-র একটা গানে স্তোত্রটি খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। স্তোত্রটির কিছু লাইন তুলে ধরলাম।

জটাকটাহসংভ্রমভ্রমন্নিলিংপনির্ঝরী-বিলোলবীচিবল্লরীবিরাজমানমূর্ধনি |
ধগদ্ধগদ্ধগজ্জ্বলল্ললাটপট্টপাবকেকিশোরচংদ্রশেখরেরতিঃপ্রতিক্ষণংমম ||
ধরাধরেংদ্রনংদিনীবিলাসবংধুবংধুরস্ফুরদ্দিগংতসংততিপ্রমোদমানমানসে |
কৃপাকটাক্ষধোরণীনিরুদ্ধদুর্ধরাপদিক্বচিদ্দিগংবরে মনো বিনোদমেতুবস্তুনি ||
জটাভুজংগপিংগলস্ফুরত্ফণামণিপ্রভাকদংবকুংকুমদ্রবপ্রলিপ্তদিগ্বধূমুখে |
মদাংধসিংধুরস্ফুরত্ত্বগুত্তরীয়মেদুরেমনো বিনোদমদ্ভুতং বিভর্তু ভূতভর্তরি ||

Comments