শিবলিঙ্গে জল কেন ঢালা হয় ?



শিবলিঙ্গে জল কেন ঢালা হয় ?


অনেকে বলবেন, শিব প্রলয়কর্তা তাই তার মাথা সর্বদা গরম থাকে। তাই তাকে শান্ত করার জন্য শিবলিঙ্গে জল ঢালতে হয়। কিন্তু তার প্রণাম মন্ত্রে বলা হয়েছেঃ
                              " ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে।
                                নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর।।"

- এর অর্থ, আমার পরমেশ্বর ভগবান শিব তুমি শান্ত। আমার পরমাত্মা তোমায় নিবেদন করলাম। অতএব শিব শান্ত প্রকৃতির। তাঁই তার মাথা গরম থাকার প্রশ্ন উঠে না। প্রলয়কালে শিব তাণ্ডব শুরু করেন। কিন্তু আসলে তিনি শান্ত পরমেশ্বর। তাই শিবের মাথা গরম হওয়ার জন্য জল ঢালার কোনো যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য নয়।

আবার অনেকে বলবেন, পুণ্য লাভ করার জন্য। এটি যুক্তিসঙ্গত হলেও গ্রহনযোগ্য নয়। আসলে শিব কল্যানময় সত্যযুগ হতে দ্বাপর যুগ পর্যন্ত শিব কে পেতে কঠোর তপস্যা করতে হয়।

শিব কল্যানের জন্য সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকির মুখ হতে বেরোনো বিষ পান করে নীলকন্ঠ ধারন করেন।

একদিন শিব কে পার্বতী জিজ্ঞাসা করেন যে শিব কিভাবে সন্তুুষ্ট হন ?

শিব বললেন, কেউ যদি শিবরাত্রি ব্রত পালন কর‌লে অথবা নিদিষ্ট নিয়মে নিদিষ্ট দিনে শিবলিঙ্গে জল ঢাললে শিব সন্তুষ্ট হবেন। এনিয়ে একটি পুরোনো কাহিনী আছে শিবপুরাণে।

তাই শিবের আশ্রয় লাভ করার জন্যই শিব লিঙ্গে জল ঢালতে হয়। শিব লিঙ্গের জল ঢালায় শিবকে সন্তুষ্ট করে তাকে প্রাপ্ত হওয়াই মুখ্য উদ্দেশ্য বলে আমি মনে করি। ব্যোম ব্যোম শঙ্করায়।

Comments